News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৪৫, ২১ এপ্রিল ২০১৫
আপডেট: ০০:০০, ১৮ জানুয়ারি ২০২০

ডোমিনিকানে বিমান বিধ্বস্ত, ৬ পর্যটকসহ পাইলট নিহত

ডোমিনিকানে বিমান বিধ্বস্ত, ৬ পর্যটকসহ পাইলট নিহত

বিমান দুর্ঘটনায় ব্রিটেন ও স্পেনের ছয় পর্যটকসহ স্থানীয় এক পাইলট নিহত হয়েছেন ডোমিনিকান প্রজাতন্ত্রে। তাদের বহনকারী ছোট একটি বিমান পুন্টা কানা বিমানবন্দর থেকে উড্ডয়নের পর একটি গলফ মাঠে বিধ্বস্ত হলে তারা নিহত হন। সোমবার এ দুর্ঘটনা ঘটে। বাসস।

ডোমিনিকান বেসামরিক বিমান দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ‘পুন্টা কানা থেকে আরোয়ো বারিলগামী এ বিমানে সাতজন আরোহী ছিল।’

এ বিমান দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন ডোমিনিকান পাইলট হেক্টর সোরিয়নো (৩৭) এবং অপর ছয়জন ওই বিমানের যাত্রী। তারা স্পেন ও ব্রিটেনের পর্যটক। তবে তাদের মধ্যে ফরাসি ও ব্রিটেনের নাগরিক কতোজন তা তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট করে জানানো সম্ভব হয়নি।

দেশটির কর্তৃপক্ষ জানায়, এ বিমান বিধ্বস্তের ঘটনার কারণ জানতে তারা ইতোমধ্যে তদন্ত কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তারা আরো জানায়, সম্ভাব্য যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট ওই গলফ মাঠে অবতরণের চেষ্টা করেন।

উল্লেখ্য, দেশের উত্তর উপকূলীয় পুন্টা কানা ক্যারিবীয় দেশটির বৃহত্তম অবকাশ কেন্দ্র।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়