মুরসির ২০ বছরের কারাদণ্ড
গণতান্ত্রিকভাবে নির্বাচিত মিসরের প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির এক আদালত। ক্ষমতায় থাকার সময় বিক্ষোভকারীদের গ্রেফতার ও নির্যাতনের অভিযোগে করা মামলায় মুরসিকে এই দণ্ডাদেশ দেওয়া হয়।
খবরে জানানো হয়, মুরসির সঙ্গে এ মামলায় আরও ১৪ জন মুসলিম ব্রাদারহুড সদস্যের বিরুদ্ধে বিক্ষোভ দমনে আটক, নির্যাতন ও হত্যার অভিযোগে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। ২০১২ সালের ৫ ডিসেম্বর প্রেসিডেন্ট ভবনের সামনে বিক্ষোভের ঘটনায় করা মামলায় ২০ বছর কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া বিদেশি শক্তির চর হিসেবে কাজ করার অভিযোগে এবং মোবারক বিরোধী আন্দোলনের সময় জেল থেকে পলায়নের অভিযোগে করা অন্য দুটি মামলার রায় দেয়ার কথা আগামী ১৬ মে। এ দুটি মামলায়ও মৃত্যুদণ্ড পেতে পারেন মুরসি।
মুরসি-বিরোধী বিক্ষোভের মুখে ২০১৩ সালের জুলাইয়ে দেশটির তৎকালীন সেনাপ্রধান ও বর্তমান প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি তাঁকে ক্ষমতাচ্যুত করেন।
নিউজবাংলাদেশ.কম/এসজে
নিউজবাংলাদেশ.কম








