ডোজ ইন্টারনেট সংযোগে বৈশাখী ছাড়
ঢাকা: বাংলা নববর্ষে ১০ এমবিপিএস দুরন্ত গতির ইন্টারনেট কানেকশনে ৫০ শতাংশ ছাড় দিয়েছে ডোজ ইন্টারনেট। ছাড় পেতে #iwantdoze লিখে বৈশাখী উৎসবের নিজস্ব ছবি পোস্ট করতে হবে নিজ নিজ ফেসবুক ওয়ালে। পোস্টটি আপলোড করার সময় ‘পাবলিক’ অপশনটি সিলেক্ট করতে হবে।
বাংলা নববর্ষের প্রথম দিন থেকে শুরু হয়ে ছবি আপলোডের সময়কাল ১৮ এপ্রিল পর্যন্ত। এক্ষেত্রে ভ্যাট ছাড়া ১০ এমবিপিএস গতির ১০০ জিবি প্যাকেজের মূল্য পড়বে তিন হাজার টাকা, ৪৫ জিবির মূল্য পড়বে দেড় হাজার টাকা। ইনস্টলেশন চার্জ ৮ হাজার টাকা এবং বৈশাখী অফারে তা পাওয়া যাবে মাত্র ৪ হাজার টাকায়।
উল্লেখ্য, হাতের নাগাল মূল্যে ১০ এমবিপিএস গতির দুর্দান্ত সেবা দিচ্ছে শুধু ডোজ ইন্টারনেট। ২৪ ঘণ্টা কল সেন্টারে সেবা ও সাপোর্ট পেতে কল করুন ০৯৬১২ ৩৬৩ ৬৯৩। বিস্তারিত জানতে ভিজিট করুন www.dozeinternet.com.
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








