News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:৫৯, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০০, ১৮ জানুয়ারি ২০২০

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন খালেদা

প্রধানমন্ত্রীকে নববর্ষের শুভেচ্ছা পাঠিয়েছেন খালেদা

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর আগে রোববার খালেদাকে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছিলেন শেখ হাসিনা।

সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন হাসিনাকে খালেদার শুভেচ্ছা পাঠানোর বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেন।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। প্রধানমন্ত্রীও খালেদা জিয়াকে শুভেচ্ছা পাঠিয়েছেন। অতীতের ভুল বোঝাবুঝি থেকে বের হয়ে শুভ কামনা করেছেন একে অপরের। জাতি এখন আশা করে একটি সমঝোতা।”

নিউজবাংলাদেশ.কম/আরআর/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়