News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৬, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০১, ১৮ জানুয়ারি ২০২০

আশুলিয়ায় হরতালের সমর্থনে মহাসড়কে ২০টি গাড়ি ভাঙচুর

আশুলিয়ায় হরতালের সমর্থনে মহাসড়কে ২০টি গাড়ি ভাঙচুর

সাভার: জামায়াতের ডাকা হরতালের সমর্থনে আশুলিয়ায় ২০টি গাড়ি ভাঙচুর করেছে দলের নেতাকর্মীরা। এসময় ঘটনাস্থল থেকে পাঁচজনকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে গাজীরচট এলাকার আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গাজীরচট এলাকার খন্দকার মার্কেট সংলগ্ন বাইতুল নূর জামে মসজিদে সোমবার দুপুরের জোহর নামাজ শেষে জামায়াতের অর্ধশতাধিক নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। মিছিলটি নিয়ে তারা আব্দুল্লাপুর-বাইপাইল মহাসড়কে পৌঁছে জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের প্রতিবাদে বিক্ষোভ করতে থাকে।

সূত্র আরো জানায়, খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়। পরে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মহাসড়কে চলমান প্রায় ২০টি গাড়িতে ইট-পাটকেল নিক্ষেপ করে ভাঙচুর চালায়। এসময় ঘটনাস্থল থেকে জামায়াতের ৫ সদস্যকে আটক করে পুলিশ।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “জামায়াতের নেতাকর্মীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দেয়া হয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে জামায়াতের পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়েছে।”

আটককৃতরা হলেন, নিলফামারি জেলার বুড়িডাঙ্গা গ্রামের কফিল উদ্দিনের ছেলে ইয়ামিন আরাফাত (২৪), শিরাজগঞ্জ জেলার শাহজাদপুরের মাসুদের ছেলে রিদয় খান (১৯), পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার লক্ষীরহাট এলাকার বিষু মিয়া ছেলে রাসেল (১৭), ধামরাইয়ের দুলাল হোসেনের ছেলে আলমগীর (১৬) ও একই এলাকার মতিয়ার রহমানের ছেলে সিদ্দিক মিয়া (১৯)।


নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়