News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:০৬, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০১, ১৮ জানুয়ারি ২০২০

রামগতিতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬

রামগতিতে দুপক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৬

লক্ষ্মীপুর: সরকারি জায়গা জবরদখল ও দোকানঘর নির্মাণে বাধা দেওয়াকে কেন্দ্র করে লক্ষ্মীপুরের রামগতিতে দুপক্ষের সংঘর্ষে মো. ইসরাফিল হোসেন সজীব (২৬) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৬ জন।
 
নিহত সজীব একই এলাকার নুরুল ইসলামের ছেলে।

সোমবার সকালে ৮টার দিকে রামগতি উপজেলার চর পোড়াগাছা ইউনিয়নের স্টীলের ব্রীজ রাস্তার মাথা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, চরপোড়াগাছা ইউনিয়নের সরকারি বেরিবাঁধের ওপর আনোয়ারুল হকের ছেলে জামাল দোকান ঘর নির্মাণ করতে গেলে প্রতিপক্ষ চরকোলাকোপার আবদল হালিমের ছেলে বাসেতসহ তার লোকজন বাধা দেয়। এক পর্যায়ে একে কেন্দ্র করে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে ৭ জন আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত অবস্থায় নুরুল ইসলামের ছেলে সজীবকে নোয়াখালী হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আহত অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
 
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, “জমি সংক্রান্ত বিরোধের জের ধরে এ সংঘর্ষ হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়