সাতক্ষীরায় নিরুত্তাপ হরতাল, গ্রেফতার ৩২
সাতক্ষীরা: জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির প্রতিবাদে দেশব্যাপী জামায়াতের ডাকা হরতাল সাতক্ষীরায় ঢিলেঢালা ভাবে পালিত হচ্ছে। সোমবার সকাল থেকে জেলায় হরতালের সমর্থনে মিছিল বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। এদিকে এলাকায় নাশকতার মামলায় জামাতের পাঁচ কর্মীসহ ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাত থেকে সোমবার সকাল ১০টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সাতক্ষীরায় জনজীবনে হরতালের কোনো প্রভাব পড়েনি। যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। এছাড়া জেলা সদরে সব ধরণের নাশকতা ঠেকাতে পুলিশের পাশাপাশি বিজিবি টহল জোরদার করা হয়েছে।
সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন ৩২ জনকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/আইকে/এফই
নিউজবাংলাদেশ.কম








