News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩৯, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

সিরাজগঞ্জে পুলিশের গুলিতে শিবির কর্মী নিহত

সিরাজগঞ্জে পুলিশের গুলিতে শিবির কর্মী নিহত

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পুলিশের গুলিতে আনিস (১৯) নামে এক শিবির কর্মী নিহত হয়েছেন। তিনি সিরাজগঞ্জ শহরের মওলানা ভাসানী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণীর ছাত্র ও উল্লাপাড়া উপজেলার গয়হাট্টা গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি এলাকায় এ ঘটনা ঘটে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, রোববার রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার ধানবান্ধি মহল্লার লিমন ছাত্রাবাসে পুলিশ অভিযান চালিয়ে ছয় ছাত্রকে আটক করে। এ সময় ছাত্রদের কক্ষ থেকে তিনটি ককটেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ছাত্রাবাসের মালিক লিমন হোসেনকে আটক করা হয়। আটকের সময় ছাত্ররা পুলিশের উপর হামলা চালালে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে শিবির কর্মী আনিস গুলিবিদ্ধ হন। তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর পৌনে ছয়টার দিকে তিনি মারা যায়।

সিরাজগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. ফয়সাল আহম্মেদ জানান, রোববার রাত ১২টার দিকে সদর থানার একদল পুলিশ আনিসকে হাসপাতালে ভর্তি করে। এ সময় তার ডান পায়ের হাঁটু থেতলানো ছিল। অতিরিক্ত রক্তক্ষরণে ভোর পৌনে ছয়টার দিকে আনিস মারা যায়।

নিউজবাংলাদেশ/আরডি/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়