টাঙ্গাইলে পিকআপ ভ্যান খাদে, পুলিশ সদস্যের মৃত্যু
টাঙ্গাইল: টাঙ্গাইলের ঘাটাইলে একটি সেতুর রেলিং ভেঙে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে রেজাউল করিম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন পুলিশ সদস্য। নিহত পুলিশ সদস্যের বাড়ী গাজীপুর জেলার কালিয়কৈর উপজেলায়। আহতরা হলেন এসআই আব্দুল ওহাব, নায়েক মমিন ও মজনু।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ঘাটাইল উপজেলার সানবান্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘাটাইল থানার ওসি মোখলেছুর রহমান নিউজবাংলাদেশকে জানান, প্রতিদিনের মতো সাগরদিঘী পুলিশ ফাড়ির সদস্যরা সাগরদিঘী-গারোবাজার সড়কে টহল দিচ্ছিল। ভোরে উপজেলার সানবান্দা এলাকায় পিকআপ ভ্যানটি পৌঁছালে তা নিয়ন্ত্রন হারিয়ে একটি সেতুর রেলিং ভেঙে খাদে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই পুলিশ সদস্য নিহত হয় । এতে আহত হয় আরও তিন পুলিশ সদস্য। আহত এসআই আব্দুল ওহাব, নায়েক মমিন ও মজনুকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। নিহতের লাশ ঘাটাইল থানায় রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এআর/এফই
নিউজবাংলাদেশ.কম








