News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:০৮, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ: নিহত ৪, আহত ৯

বাস ও মাহেন্দ্রার সংঘর্ষ: নিহত ৪, আহত ৯

রাজবাড়ী: রাজবাড়ী দৌলতদিয়া-কুষ্টিয়া মহাসড়কের গান্দিমারায় বাস ও মাহেন্দ্রার সংর্ঘষে ঘটনাস্থলেই দুই শিশুসহ মোট ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯ যাত্রী আহত হয়েছেন।

রোববার দুপুর দুইটা ৩০ মিনিটের দিকে ঢাকা থেকে ছেড়ে আসা হানিফ পরিবহনের একটি বাস এবং অপরদিকে পাংশা থেকে রাজবাড়ীর উদ্দেশে ছেড়ে আসা মাহেন্দ্রার সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতদের রাজবাড়ী সদর হাসপাতাল ও আশঙ্কাজনক অবস্থায় ৪ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে রাজবাড়ী সদর হাসপাতালে মাহেন্দ্রা ড্রাইভার সাইদুল (৩০) ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে অজ্ঞাত ১ যাত্রী মারা যায়।

নিহতরা হলেন, মাহেন্দ্রা ড্রাইভার সাইদুল (৩০), অজ্ঞাত দুই শিশু এবং অজ্ঞাত এক যাত্রী।

আহতারা হলেন, কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার রিয়াজ মোল্লার ছেলে রাজু আহম্মেদ (১৯), শহিদুল ইসলামের ছেলে শিপন (২১), করিম মণ্ডলের ছেলে জিল্লুর রহমান (২৬), পাংশা জেলার সেনগ্রাম এলাকার শরিফুল (২২), কসবা মাঝাইল এলাকার স্বপন সরকারের স্ত্রী তিথি সরকার (৩৫), মেহেরপুর জেলার গাংনী উপজেলার শহিদুল ইসলামের ছেলে মুক্তাদির আহম্মেদ কাজল। বাকিদের পরিচয় পাওয়া যায়নি।

পাংশা হাইওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই লাল মিয়া ঘটনার সত্যতা নিশ্চিৎ করেন।

এ ঘটনায় জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম খান, সিভিল সার্জন ডা. মো. মাহবুবুল হকসহ অনেকে আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে দেখতে যান।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়