জামিন পেলেন সেই বাস চালক
ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় যে বাস দুর্ঘটনায় ২৫ যাত্রী নিহত হন, সেই বাসের চালক জাকির হোসেন জামিন পেয়েছেন। মামলার একমাত্র আসামি ছিলেন তিনি।
রোববার দুপুরে ফরিদপুরের দুই নম্বর আমলি আদালতের বিচারক ফয়সাল আল মামুন শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।
দুর্ঘটনার পর থেকে পলাতক ছিলেন চালক জাকির হোসেন। শনিবার দুপুরে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাকে গ্রেপ্তার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ। রোববার তাকে আদালতে হাজির করা হয়।
গত বুধবার দিবাগত রাত সোয়া একটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কেরে ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহত হয়। বেপরোয়া গাড়ি চালিয়ে যাত্রী হত্যার অভিযোগে বাসের চালক জাকিরকে একমাত্র আসামি করে মামলা দায়ের করে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








