News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২৭, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

শৈলকুপায় মহেন্দ্র মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

শৈলকুপায় মহেন্দ্র মালিক-শ্রমিকদের সড়ক অবরোধ

ঝিনাইদহ: জেলার শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জ বাজার এলাকায় মহেন্দ্র মালিক-শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। রোববার দুপুর সাড়ে ১১টার দিকে গাড়াগঞ্জ-হাটফাজিলপুর সড়ক অবরোধ করে তারা ঘন্টাব্যাপী বিক্ষোভ করে। ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জ হয়ে হাটফাজিলপুর বাজার পর্যন্ত যাত্রী নিয়ে মহেন্দ্র চলাচলের দাবিতে তারা এ কর্মসূচি পালন করে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাশেম খান নিউজবাংলাদেশকে বলেন, ঝিনাইদহ থেকে গাড়াগঞ্জ হয়ে হাটফাজিলপুর বাজার পর্যন্ত সড়কে যাত্রী পরিবহন নিয়ে মাহিন্দ্র, বাস ও টেম্পু চালকদের মাঝে দীর্ঘদিন ধরে গোলযোগ চলে আসছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত শুক্রবার সকালে গাড়াগঞ্জ বাসস্টান্ডে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় কয়েকটি মহেন্দ্র ভাংচুর করে টেম্পু ও বাস চালকরা। এ ঘটনার প্রতিবাদে সড়কটিতে যাত্রী পরিবহনের দাবিতে মহেন্দ্র চালক ও মালিকরা আজ (রোববার) দুপুর সাড়ে ১১ টার দিকে সড়কটির গাড়াগঞ্জ বাজার এলাকায় অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশের হস্তক্ষেপে তারা সাড়ে ১২ টার দিকে অবরোধ তুলে নেয়। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

শৈলকুপা মহেন্দ্র মালিক সমিতির কোষাধ্যক্ষ তছির উদ্দিন জানান, বর্তমানে সড়কটিতে টেম্পু ও বাস শ্রমিকরা মহেন্দ্র চলাচল বন্ধ করে দিয়েছে। আমাদের মহেন্দ্র চালাতে না দিলে এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়