News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:০২, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

হিলারি হবেন যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট: ওবামা

হিলারি হবেন যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট: ওবামা

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের ভূয়সী প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা। আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির পক্ষে আজ রোববার হিলারি প্রার্থিতা ঘোষণা দিতে পারেন হিলারি।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়, আমেরিকা মহাদেশের শীর্ষ সম্মেলনে অংশ নিতে পানামায় গতকাল শনিবার সাংবাদিকদের কাছে ওবামা বলেছেন, হিলারি হবেন যুক্তরাষ্ট্রের একজন চমৎকার প্রেসিডেন্ট।

২০০৮ সালে দলীয় মনোনয়ন চেয়ে বর্তমান প্রেসিডেন্ট ওবামার কাছে হার মানেন হিলারি। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে অংশ নিতে আজ প্রার্থিতার ঘোষণা দিতে পারেন সাবেক ফার্স্টলেডি হিলারি।

ওবামা বলেন, "২০০৮ সালে হিলারি দুর্দান্ত এক প্রার্থী ছিলেন। পরে সাধারণ নির্বাচনে আমার একজন বড় সমর্থক ছিলেন। তিনি অসাধারণ পররাষ্ট্রমন্ত্রী ছিলেন। তিনি আমার বন্ধু।"

হিলারির ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমে নিজের প্রার্থিতার ঘোষণা দিতে পারেন হিলারি। ঘোষণার পর পরই  হিলারি প্রার্থী বাছাই-প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ কেন্দ্র আইওয়া এবং নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্য সফরে যাবেন।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়