News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:৫৬, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

যশোরে ৪৪ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার

যশোরে ৪৪ লাখ টাকার ভারতীয় কাপড় উদ্ধার

যশোর: জেলার কেশবপুর উপজেলার হাজরাকাটি গ্রাম থেকে ৮৬ পিস ভারতীয় থানকাপড় উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে হাজরাকাটি গ্রামের একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে কাপড়গুলো উদ্ধার করা হয় বলে জানান বিজিবির যশোরস্থ ২৬ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।

তিনি নিউজবাংলাদেশকে জানান, রাজস্ব ফাঁকি দিয়ে এসব কাপড় চোরাপথে ভারত থেকে আনা হয়। উদ্ধারকৃত কাপড়ের মূল্য প্রায় ৪৪ লাখ টাকা।

কাপড়গুলো যশোর শুল্ক গুদামে জমা দেওয়ার কার্যক্রম চলছে বলেও জানান বিজিবি অধিনায়ক।

নিউজবাংলাদেশ.কম/এসএইচ/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়