নেত্রকোনায় অগ্নিকাণ্ড
গরু-ছাগলসহ পুড়ে ছাই ৬ ঘর
নেত্রকোনা: সদর উপজেলায় ভয়াবহ এক অগ্নকাণ্ডে ৬টি ঘরসহ একটি গরু ও দুটি ছাগল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনা ঘটে বুধবার রাতে উপজেলার আমতাল ইউনিয়নের কালাইয়া গ্রামে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এ গ্রামের লালচু মিয়ার গোয়ালঘরে মশা তাড়াতে ধোঁয়া তৈরির জন্য আগুন জ্বালানো হয়। বুধবার রাত সাড়ে ১১টার দিকে এ আগুন আকস্মিকভাবে চারদিকে ছড়িয়ে পড়ে।
সূত্র জানায়, আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারপাশে ছড়িয়ে পড়লে লালচু মিয়া, চানফর আলী, শহীদ মিয়া, আব্দুল কুদ্দুস ও জজ মিয়ার ছ’টি ঘর, একটি গরু ও দুটি ছাগল পুড়ে ছাই হয়ে যায়।
খবর পেয়ে নেত্রকোনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ক্ষতিগ্রস্থরা নিউজবাংলাদেশকে জানান, অগ্নিকাণ্ডে তাদের প্রায় কয়েক লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ক্ষতি সহসাই তারা পুষিয়ে নিতে পারবেন না।
নিউজবাংলাদেশ.কম/এটিএস
নিউজবাংলাদেশ.কম








