News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৮:১৮, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০২, ১৮ জানুয়ারি ২০২০

শেরপুরে যাচ্ছে কামারুজ্জামানের লাশবাহী অ্যাম্বুলেন্স

শেরপুরে যাচ্ছে কামারুজ্জামানের লাশবাহী অ্যাম্বুলেন্স

ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত কামারুজ্জামানের লাশ নিয়ে তার গ্রামের বাড়ি শেরপুরের উদ্দেশে রওনা হয়েছে লাশবাহী একটি অ্যাম্বুলেন্স। শনিবার রাত ১১টা ৩৮ মিনিটে একটি সাদা অ্যাম্বুলেন্সে করে পুলিশ কর্ডন লাশ নিয়ে রওনা হয়।

সিনিয়র জেল সুপার ফরমান আলী জানান, “ কামারুজ্জামানের ফাঁসির আদেশ নির্বাহী আদেশে কার্যকর করা হয়েছে। রাত ১০টা ৩০ মিনিটে তার ফাঁসি কার্যকর করা হয়েছে।”

সূত্র জানায়, যুদ্ধাপরাধী কামারুজ্জামানের লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি শেরপুরের উদ্দেশে রওনা হয়েছে। একটি সাদা প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে লাশটি নিয়ে পুলিশ কর্ডন রওনা হয়। তার লাশ গ্রামের বাড়ি শেরপুরের বাজিতখিলায় দাফন করা হবে।

উল্লেখ, কামারুজ্জামানসহ এ নিয়ে যুদ্ধাপরাধের দায়ে দুজনের ফাঁসি কার্যকর করা হলো।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এনএইচ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়