ফাঁসির প্রতিবাদে জামায়াতের হরতাল সোমবার
ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে দণ্ডিত কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার প্রতিবাদে জামায়াতে ইসলামী বাংলাদেশ ১৩ এপ্রিল সোমবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
শনিবার রাতে ফাঁসি কার্যকর হয়েছে এ সংবাদ পাওয়ার পরপরই জামায়াত এ হরতাল আহবান করলো।
এদিকে যুদ্ধাপরাধী কামারুজ্জামানের লাশবাহী অ্যাম্বুলেন্স গ্রামের বাড়ি শেরপুরের উদ্দেশে রওনা হয়েছে। রাত ১১টা ৩৮ মিনিটে একটি সাদা প্রাইভেট অ্যাম্বুলেন্সে করে লাশটি নিয়ে রওনা হয় স্বজনরা। তার লাশ গ্রামের বাড়ি শেরপুরের বাজিতখিলায় দাফন করা হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএ/এনএইচ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








