জাতিসংঘ যাই বলুক ফাঁসি হবেই: ইনু
কুষ্টিয়া: জাতিসংঘ যাই বলুক যুদ্ধাপরাধীদের ফাঁসি কার্যকর হবেই বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।
শনিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারায় প্রবাসী পরিবারের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রবাসীদের পরিবারের মেধাবী সন্তানদের সংবর্ধনা দেওয়া হয়।
ইনু বলেন, “যুদ্ধাপরাধীদের বিচারের ব্যাপারে বিদেশিদের নাক গলানো সহ্য করা হবে না। দেশের আইন অনুযায়ী বিচার হবে, এখানে জাতিসংঘের কিছু করার নেই। জাতিসংঘ যাই বলুক, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যারা অপরাধ করেছে; তাদের মৃত্যুদণ্ডের সাজা কার্যকর করা হবে।”
দেশকে ধ্বংসের মুখে ঠেলে না দেওয়ার জন্য তিনি রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানে কুষ্টিয়ার জেলা প্রশাসক সৈয়দ বেলাল হোসেন, পুলিশ সুপার প্রলয় চিসিম, জেলা জাসদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম স্বপন এবং ভেড়ামারা ও এর আশপাশের প্রবাসীদের আত্মীয়-স্বজনেরা উপস্থিত ছিলেন।
নিউজবাংলাদেশ.কম/ওএস/এজে
নিউজবাংলাদেশ.কম








