News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:১২, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০৩, ১৮ জানুয়ারি ২০২০

সেনা মোতায়েনের সিদ্ধান্ত ১৯ এপ্রিলের পর

সেনা মোতায়েনের সিদ্ধান্ত ১৯ এপ্রিলের পর

চট্টগ্রাম: আগামী ১৯ এপ্রিল আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে সেনা মোতায়েনের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।

শনিবার চট্টগ্রামে সিটি নির্বাচানের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে সিইসি এ কথা জানান।

সিইসি বলেন,  “১৯ তারিখ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক আছে। সেখানে সিদ্ধান্ত নেওয়া হবে।”

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম-সংলগ্ন হল ২৪ মিলনায়তনে প্রার্থীদের সঙ্গে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  রিটার্নিং কর্মকর্তা ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয় এ সভার আয়োজন করে।

সিইসি বলেন, “নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে কাউকে ছাড় দেওয়া হবে না। এ জন্য আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি।”

ভোটের বাক্স ছিনতাই এখন আর সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন, “আমরা সর্বোচ্চসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ করব। বাক্স ছিনতাই দৃঢ়ভাবে প্রতিহত করা হবে।”

সভায় বিএনপি ও আওয়ামী লীগ সমর্থিত মেয়র ও কমিশনার প্রার্থীরা উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/ওএস/এজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়