কারাগারে কামারুজ্জামানের ফাঁসির আদেশ
ঢাকা: যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত ১৯৭১ সালের ঘাতক বাহিনী আলবদর কমান্ডার ও জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির নির্বাহী আদেশ কারাগারে পৌঁছেছে। শনিবার পৌনে ৩টার দিকে এ আদেশটি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পৌঁছায় বলে কারাসূত্র নিশ্চিত করেছে।
ফাঁসির এ নির্বাহী আদেশে এর আগে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
জানা যায়, এর আগে নির্বাহী আদেশের ফাইল তার মনিপুরি পাড়ার বাসায় পাঠানো হয়। সেখানে বসেই মন্ত্রী এ আদেশে স্বাক্ষর করেন। তারপর এ আদেশ কারাগারে নিয়ে যান দায়িত্বশীল ব্যক্তিরা।
এদিকে, গত শুক্রবার রাতে প্রতিমন্ত্রী সাংবাদিকদের বলেন, “কামারুজ্জামানের ফাঁসি আজকে (শুক্রবার) হবে না, কাল (শনিবার) হবে।”
নিউজবাংলাদেশ.কম/এমএ/একে
নিউজবাংলাদেশ.কম








