ট্রাকচাপায় ২ সিএনজি যাত্রী নিহত, আহত ৩
নওগাঁ: জেলার রানীনগর উপজেলার পুঠিয়ায় ট্রাকের চাপায় দুই সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা আড়াইটার দিকে রানীনগর-আবাদপুকুর সড়কে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় আরো তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হয়েছে।
তাৎক্ষণিকভাবে আহত ও নিহতদের পরিচয় পাওয়া যায়নি। তবে তারা সবাই সিএনজি যাত্রী বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুপুরে রানীনগর থেকে একটি সিএনজি যাত্রী নিয়ে আবাদপুকুর বাজারে যাচ্ছিল। পথে পুঠিয়া ঈদগাহের পাশে একটি ট্রাক পেছন দিক থেকে সিএনজিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সিএনজির দুই যাত্রী। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
রানীনগর থানার ওসি মাসউদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








