News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৪১, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

সিটি নির্বাচন

ঢাকার পুলিশকে নিরপেক্ষ হতে বলবেন আইনজীবীরা

ঢাকার পুলিশকে নিরপেক্ষ হতে বলবেন আইনজীবীরা

ঢাকা: ঢাকার সিটি নির্বাচনে মহানগর পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারের সঙ্গে সাক্ষাত করতে যাচ্ছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

শনিবার দুপুর ১২টায় একটি প্রতিনিধি দল ডিএমপি কমিশনারের কার্যালয়ে যাবে বলে জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান।

প্রতিনিধি দলের সদস্যরা ডিএমপির কাছে আসন্ন সিটি করেপোরেশন নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা পালনসহ বিভিন্ন দাবি তুলে ধরবেন বলে জানা গেছে।


উল্লেখ্য, বিএনপির দীর্ঘ আন্দোলনের মাঝপথে হঠাৎ করে ‘কৌশলী’ আওয়ামী লীগ ডিসিসি নির্বাচনের ঘোষণা দিলে বিএনপিও এতে অংশ নেয়ার প্রকিয়া শুরু করে। বিএনপির এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে সকলেই। একই সঙ্গে লেভেল প্লেইং ফিল্ড তৈরিরও দাবি ওঠে নাগরিক সমাজের প্রতিনিধিদের পক্ষ থেকে। আর এই রেভেল প্লেইং ফিল্ড তৈরি ক্ষেত্রে পুলিশকেই অন্যতম ভূমিকা পালণ করতে হবে। তাই গণতন্ত্রের বিকাশের স্বার্থে আইনজীবীদের পক্ষ থেকে পুলিশের নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি এখন সময়েরই দাবি।

নিউজবাংলাদেশ.কম/আরআর/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়