News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:০৩, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

যশোর: বেনাপোল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নাগরিক নিহত হয়েছেন।

শনিবার ভোরে বেনাপোলের দৌলতপুর সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বেনাপোলের পুটখালী গ্রামের হানিফ আলীর ছেলে শান্ত (৪৫) এবং একই গ্রামের আনিছুর রহমানের ছেলে আকু (২৯)। তারা ভারতে গরু আনতে গিয়েছিলেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে।

এলাকাবাসী জানায়, পুটখালী এলাকার আকু ও শান্তসহ একদল চোরাচালানি শুক্রবার গভীররাতে ভারতের আংরাইল এলাকায় গরু আনতে যায়।

শনিবার ভোর সাড়ে পাঁচটার দিকে গরু নিয়ে ফেরার পথে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি করে। এতে আকু ও শান্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। সঙ্গীরা তাদের মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়