News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২৮, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ১৪:৫১, ১৯ জানুয়ারি ২০২০

ত্রিপুরা জনগোষ্ঠীর বর্ণাঢ্য বৈসু র‌্যালি

ত্রিপুরা জনগোষ্ঠীর বর্ণাঢ্য বৈসু র‌্যালি

 

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে ঐতিহ্যবাহী বৈসু উৎসব উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেছে ত্রিপুরা  জনগোষ্ঠী। শুক্রবার সকালে ত্রিপুরা কল্যাণ সংসদের উদ্যোগে শহরের টাউন হল চত্বর থেকে র‌্যালিটি বের করা হয়।

খাগড়াছড়ির সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা বেলুন উড়িয়ে বৈসু র‌্যালির উদ্বোধন করেন।

ত্রিপুরা সম্পাদায়ের তরুণ-তরুণী ছাড়াও র‌্যালিতে বাহারি পোষাকে পাহাড়ি তরুণ-তরুণী অংশ গ্রহণ করে। এসময় সব বয়সের কয়েক হাজার নারী পুরুষের অংশগ্রহণে এক মিলন মেলায় পরিণত হয় এ । ত্রিপুরাদের বর্ণাঢ্য এ র্যালিতে ঐতিহ্যবাহীনাচ গানের মধ্যে দিয়ে শেষ হয় তাদের প্রাণের এ বর্ষ বরণ উৎসবটি।

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমণি চাকমাসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা র্যালিতে অংশ নেন।

বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম এলাকার প্রধান ৩টি আদিবাসী সমাজের বর্ষ বরণ উৎসব। এটি তাদের প্রধান সামাজিক অনুষ্ঠানগুলোর একটি। উৎসবটি ত্রিপুরাদের কাছে বৈসুক, বৈসু বা বাইসু ,মারমাদের কাছে সাংগ্রাই এবং চাকমা ও তঞ্চঙ্গ্যাদের কাছে বিজু নামে পরিচিত। বৈসাবী  নামকরণও করা হয়েছে এ তিনটি উৎসব এর প্রথম অক্ষরগুলো নিয়ে। ‘বৈ’ শব্দটি ত্রিপুরাদের বৈসু  থেকে, ‘সা’ শব্দটি মারমাদের সাংগ্রাই থেকে এবং ‘বি’ শব্দটি চাকমাদের বিজু থেকে। এই তিন  শব্দের সম্মিলিত রূপ হলো 'বৈসাবি'।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়