News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৭:১০, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

শৈলকুপায় টেম্পু-মাহেন্দ্র চালকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর

শৈলকুপায় টেম্পু-মাহেন্দ্র চালকদের মধ্যে সংঘর্ষ, ভাঙচুর

ঝিনাইদহ: শৈলকুপা উপজেলার  গাড়াগঞ্জে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে মাহেন্দ্র ও টেম্পু চালকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ৬টি টেম্পু ও মাহেন্দ্র ভাঙচুর করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে উপজেলার ভাটইবাজারে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে এক মাহেন্দ্র চালককে টেম্পুচালকরা মারধর করে। এ খবর গাড়াগঞ্জ স্টান্ডে পৌঁছলে মাহেন্দ্র চালকরা টেম্পু চালকদের ওপর হামলা চালায়।

পুলিশ আরো জানায়, এসময় তারা পাঁচটি টেম্পু ভাঙচুর করে এবং শৈলকুপা-ঝিনাইদহ সড়ক অবরোধ করে রাখে। আধঘণ্টা সড়ক অবরোধ শেষে প্রশাসনের আশ্বাসে তারা সড়ক অবরোধ তুলে নেয়।


শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হাশেম খান নিউজবাংলাদেশকে বলেন, “দীর্ঘদিন ধরে টেম্পু ও মাহেন্দ্র চালকদের মধ্যে যাত্রী ওঠানামাকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সকালে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
তিনি আরো বলেন, “এরই একপর্যায়ে সংঘর্ষের সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি  বর্তমানে স্বাভাবিক রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়