News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৪, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৭, ১৮ জানুয়ারি ২০২০

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৮ কর্মীসহ গ্রেফতার ৩৫

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের ৮ কর্মীসহ গ্রেফতার ৩৫

সাতক্ষীরা: নাশকতার মামলায় বিএনপি-জামায়াতের ৮ কর্মীসহ ৩৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার বেলা ১১টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে পাটকেলঘাটা থানা শ্রমিক কল্যাণ ফেডারেশেনের সাধারণ সম্পাদক ও জামায়াতের রোকন অ্যাড. বাসারাতুল্লাহ আওরঙ্গীসহ জামায়াতের ৬ ও বিএনপির ২ কর্মী রয়েছেন।

সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার (এসবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে নিউজবাংলাদেশকে বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার অভিযোগে জেলার বিভিন্ন থানায় মামলা রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়