মুদি দোকানদারকে গলা কেটে হত্যা
সিরাজগঞ্জ: জেলার সলঙ্গায় হাসান আলী নামে এক মুদি দোকানদারকে গলা কেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার রাতে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়।
পুলিশ জানায়, বৃহস্পতিবার রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের আমশড়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে মুদি দোকানদার হাসান আলী। সকালে বাড়ির পাশের একটি জমিতে তার গলাকাটা ও কোপানো লাশ দেখতে পান স্থানীয়রা। শুক্রবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
সলঙ্গা থানার ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে শত্রুতার জের ধরে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। এ বিষয়ে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








