News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৩:৪২, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

বিরামপুরে রিভলবার ও গুলি উদ্ধার

বিরামপুরে রিভলবার ও গুলি উদ্ধার

বিরামপুর (দিনাজপুর): উপজেলার মির্জাপুর নামক স্থানে একরাউন্ড গুলি ও একটি দেশি রিভলবার উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার ভোরে বিজিবির কাটলা বিশেষ ক্যাম্প অভিযান চালিয়ে এসব অস্ত্র-গুলি উদ্ধার করে।

বিজিবির কাটলা বিশেষ ক্যাম্প কমান্ডার হাবিলদার মনিরুজ্জামান মনির জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিরামপুর মির্জাপুর আদিবাসী পাড়ায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় এক রাউন্ড গুলি একটি দেশি রিভলবার উদ্ধার করা হয়।

২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল কোরবান আলী এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়