গুলশানে ৫ কোটি টাকার মালামালসহ দুই বিদেশি আটক
ঢাকা: রাজধানীর গুলশান এলাকার পিঙ্ক সিটি থেকে ৫ কোটি টাকার অবৈধ গার্মেন্ট মালামালসহ এক পাকিস্তানি ও এক ভারতীয় নগরিক আটক হয়েছে। মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ তাদের আটক করে।
বৃহস্পতিবার সন্ধ্যায় পিঙ্ক সিটি শপিং মল থেকে তাদের আটক করা হয় বলে নিউজবাংলাদেশ.কমকে নিশ্চিত করেন সংশ্লিষ্ট বিভাগের সহকারী পরিচালক উম্মে নাহিদা।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই শপিং কমপ্লেক্স থেকে পাকিস্তানি নাগরিক কাজ্জাফি (পাসপোর্ট নম্বর- এএ৪৮৮২১১২) ও ভারতীয় নাগরিক আসিফ হাসানকে (পাসপোট নম্বর- কে৪৮৪৩৫৮১) গোয়েন্দা পুলিশের সহায়তায় আটক করা হয়। তারা দীর্ঘদিন যাবৎ বৈধ ওয়ার্ক পারমিট (কাজের অনুমতিপত্র) ও ভ্যাট ছাড়া ব্যবসা করে আসছিলেন। আটক দুজনের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে বলেও দাবি করেন তিনি।
আটক ব্যক্তিরা বড় ধরনের কোনও অপরাধী চক্রের সঙ্গে সম্পৃক্ত থাকতে পারে বলে আশঙ্কা করছে কাস্টমস শুল্ক গোয়েন্দা বিভাগ।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/একে
নিউজবাংলাদেশ.কম








