News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:১৪, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০০, ১৮ জানুয়ারি ২০২০

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত ৩০

মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় আহত  ৩০

মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে সড়ক দুর্ঘটনায় ৩০ জন আহত হয়েছেন। এদের মধ্যে মারাত্মকভাবে আহত হয়েছেন ২০ জন। আহতদের গাংনী হাসপাতাল ও কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১২টার দিকে মুজিবনগর যাওয়ার পথে স্যালো ইঞ্জিন চালিত গাড়ি উল্টে এ দুর্ঘটনা ঘটে।

আহত মোহন আলী জানান, একটি স্যালো ইঞ্জিন চালিত আলগামনে (গাড়ি) কুষ্টিয়া জেলার দৌলৎপুর উপজেলার ছাতরপাড়া গ্রাম থেকে ৩৫ জন যাত্রী পয়লা বৈশাখ উপলক্ষে মেহেরপুরের মুজিবনগর ভ্রমণে যাচ্ছিলাম। পথিমধ্যে গাড়াডোব নামক স্থানে সামনের চাকা ফেটে গিয়ে গাড়িটি উল্টে যায়। এসময় সাগর (২৫), লিটন (২২), শাকিল (২৪), রকিবুল ইসলাম (২৫), রনি (২১), শাহিন (২৩), ফয়সাল (২৪), সোহাগ (২৪), হাসান (২০), অনিক (১৮), মিঠুন (১৬) ও রাকিবুল ইসলামসহ ৩০ জন আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী হাসপাতালে ভর্তি করান। পরে আশঙ্কাজনক অবস্থায় ২০ জনকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাটানো হয়েছে।

সড়ক দুর্ঘটনায়র খবর পেয়ে সংরক্ষিত আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন, গাংনী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএম শফিকুল আলম হাসপাতালে যান। এ সময় তারা আহতদের কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

দুর্ঘটনা সম্পর্কে গাংনী হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. এম কে রেজা বলেন, “আহতদের মধ্যে প্রায় ২০ জনের অবস্থা আশঙ্কাজনক।”

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়