News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৩১, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০০, ১৮ জানুয়ারি ২০২০

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী আটক

চট্টগ্রামে বিএনপি-জামায়াতের ৯ নেতাকর্মী আটক

চট্টগ্রাম: চট্টগ্রামের সীতাকুণ্ড ও লোহাগাড়া থানা থেকে নাশকতার অভিযোগে বিএনপি-জামায়াতের নয় নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। আটককৃতদের মধ্যে এক জন বিএনপি কর্মী, শিবিরের পাঁচ জন ও জামায়াতের তিন কর্মী রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার রাতভর অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মুহাম্মদ নাঈমুল হাসান জানান, সোমবার রাতভর সীতাকুণ্ড ও লোহাগাড়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নয় জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের বিরুদ্ধে বিভিন্ন সময় সংগঠিত নাশকতার ঘটনায় জড়িত থাকার অভিযোগ রয়েছে বলেও জানান তিনি।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়