নাটোরে বিভিন্ন আয়োজনে নববর্ষ উদযাপন
নাটোর: নাটোরে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বাঙ্গালীর প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদযাপিত হচ্ছে।
সকাল ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শহরের কানাইখালি স্টেডিয়াম মাঠ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় বাঙ্গালী ঐতিহ্য ঘোড়ার গাড়ী,মহিষের গাড়ী এবং মুখোশ পরে শোভাযাত্রায় অংশগ্রহণ করে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে নাটোর রাজবাড়ি প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার পর সাংস্কৃতিক এবং গ্রামীণ খেলাধুলা অনুষ্ঠিত হবে।
নিউজবাংলাদেশ.কম/এমএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








