News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:২৯, ১৪ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০০, ১৮ জানুয়ারি ২০২০

নড়াইলে গ্রেফতার ২৮

নড়াইলে গ্রেফতার ২৮

নড়াইল: নড়াইলের চার উপজেলায় অভিযান চালিয়ে বিভিন্ন মামলা ও অভিযোগে বিএনপি-জামায়াতের ছয় কর্মীসহ ২৮ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

নড়াইল জেলা পুলিশ কন্ট্রোল রুম সূত্রে জানা যায়, নড়াইল সদর থানায় ১১, লোহাগড়ায় ছয়, কালিয়ায় পাঁচ ও নড়াগাতি থানায় ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে বিএনপির দুই ও জামায়াতের দুই জন কর্মী রয়েছে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়