News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০০, ১৮ জানুয়ারি ২০২০

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৩

কেরানীগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ আহত ৩

ঢাকা: দক্ষিণ কেরানীগঞ্জের বড়ইতলা তেলঘাট এলাকায় গ্যাস বেলুন ফোলাতে গিয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে শিশুসহ তিনজন মারাত্নকভাবে আহত হয়েছেন।

আহতরা হলেন, আনোয়ার (২৫), রুবেল (২৬), রাসেল (০৭)।

আহতদের উদ্বারকারী প্রতিবেশি মো. জামাল জানান, “ নববর্ষ উপলক্ষ্যে বেলুন ফেরি করে বিক্রির উদ্দেশ্যে পাইকারী দরে বেলুন কিনতে আহতরা ঘটনাস্থলে যায়। সেখানে বেলুন ফুলানোর সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তারা আহত হন।”

আহতদের উদ্বার করে প্রথমে মিটফোর্ড হাসপাতালে এবং সেখানে অবস্থার অবনতি হলে পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হয়। আহত শিশুটির অবস্থা আশঙ্কাজনক।

এ ঘটনায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস উদ্বারকারী জামাল ও জনিকে জিজ্ঞাসাবাদরে জন্য আটক করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়