গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
গাইবান্ধা: গাইবান্ধায় ট্রেনের ধাক্কায় মাহবুবার মিয়া (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার সকালে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের উজির ধরণী রেলগেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মাহবুবার উজির ধরণী পশ্চিমপাড়া গ্রামের আবদুল জলিল মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মাহবুবার সকালে মোটর সাইকেলে করে বাড়ি থেকে লক্ষ্মীপুর বাজারে যাচ্ছিলেন তিনি। উজির ধরণী এলাকায় রেলগেট পার হওয়ার সময় দিনাজপুর থেকে ছেড়ে আসা সান্তাহারগামী দোলনচাঁপা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় ছিটকে পড়ে মাথায় আঘাত পান তিনি। পরে এলাকাবাসী আহতাবস্থায় উদ্ধার করে গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
গাইবান্ধা রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলাম জানান, এ ঘটনায় রেলওয়ে থানায় একটি ইউডি মামলা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








