News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৩২, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০১, ১৮ জানুয়ারি ২০২০

কারুশিল্প উন্নয়নে লাগসই নীতিমালা হচ্ছে

কারুশিল্প উন্নয়নে লাগসই নীতিমালা হচ্ছে

ঢাকা: হস্ত ও কারুশিল্পের উদ্যোক্তা ও শিল্পীদের সার্বিক উন্নয়নে লাগসই নীতিমালা প্রণয়ন করছে সরকার।

এ লক্ষ্যে শ্রমবান্ধব সংস্কৃতি রক্ষায় হস্ত ও কারুশিল্প নীতিমালা ২০১৫ অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ ছুটি অনুমোদন দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূঁইঞা সাংবাদিকদের এ তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব জানান, শিল্পনীতি ২০১০ এর আলোকে এই নতুন হস্ত ও কারুশিল্প নীতিমালা ২০১৫ করা হচ্ছে। এর ফলে কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূর করা সম্ভব হবে। যা আমাদের দেশের প্রাচীন ঐতিহ্য ও সংস্কৃতি লালনে সচেষ্ট হবে।

নীতিমালায় শিল্প উদ্যোক্তা, শিল্পীদের দক্ষতা বাড়ানোর পাশাপাশি আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুবিধা দেওয়া হবে। শুধু পণ্য উৎপাদনে নয়, পণ্য বিপণনেও সহায়তা দেবে সরকার।

এ জন্য সরকার শিল্পমন্ত্রীকে প্রধান করে নীতিমালা সমন্বয় পরিষদ এবং বিসিক চেয়ারম্যানকে প্রধান করে নীতিমালা বাস্তবায়ন ও পরিবীক্ষণ পরিষদ গঠন করেছে।  পাশাপাশি এ নীতিমালায় ১৯টি ক্যাটাগরির শিল্পকে হস্ত ও কারুশিল্প হিসেবে চিহ্নত করা হয়েছে,যা সংশোধন যোগ্য।  

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়