News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:০৭, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৬:৩৮, ১৯ মার্চ ২০২০

পঞ্চগড়ে আজ দেখা গেছে সৌরবলয়!

পঞ্চগড়ে আজ দেখা গেছে সৌরবলয়!

পঞ্চগড়: জেলাবাসী আজ দুপুরের আকাশে এক অদ্ভূত দৃশ্য দেখল। শত শত উৎসুক জনতা আকাশে চেয়ে দেখতে পায়, সূর্যকে ঘিরে আছে রামধনুর মতো একটি বলয়। পরিবেশবিদরা একে মহাজাগতিক বলয় বা সৌরবলয় বলে অবিহিত করে থাকে।

সোমবার দুপুর ১২টায় সূর্যের চারপাশে রামধনুর মতো গোলাকার বলয়ের দেখা পায় স্থানীয়রা। এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে নানা বয়সের শত শত উৎসুক নারী-পুরুষ, এমনকি শিশুরাও জড়ো হয় এদৃশ্য দেখতে। অনেকে আবার এ দৃশ্য ধরে রাখার জন্য ক্যামেরা ও মোবাইল ফোনের মাধ্যমে ছবি তুলে রাখে।

জেলা পরিবেশ পরিষদের সভাপতি তৌহিদুল বারী বাবু নিউজবাংলাদেশকে বলেন, “এ বলয়কে মহাজাগতিক বলয় বলা হয়। প্রতি ৭৫ থেকে ১০ লাখ বছর পরপর এটি দেখা যেতে পারে। সূর্য থেকে এ বলয়ের দুরত্ব ৩৫০ আলোকবর্ষ। অপরদিকে এ নিয়ে ভিন্নমতও রয়েছে।”

ভূগোল ও পরিবেশবিদরা জানান, এটি মহাজাগতিক কোনো ঘটনা নয়। কেননা মহাজাগতিক ঘটনা হলে সারা পৃথিবী থেকেই এটি দেখা যেত। তাদের দাবি, বাতাসে থাকা জলীয় বাষ্প কণায় সূর্যের আলো পড়ার কারণে এমনটি দেখা যায়। বায়ুমণ্ডলে থাকা বিভিন্ন গ্যাসের কারণেও এমনটি হতে পাড়ে।

উল্লেখ্য, দুপুর সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত এ বলয় সূর্যের চারদিকে স্থায়ী থাকে। এ সময় সূর্যকে ঘিরে থাকা হালকা মেঘের আস্তরণ দৃশ্যটিতে নতুন মাত্রা যোগ করে।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়