News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৬, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

রংপুরে গ্রেফতার ৩৮

রংপুরে গ্রেফতার ৩৮

রংপুর: রংপুরে পুলিশি অভিযানে জামায়াত-শিবিরের ৪ কর্মীসহ মোট ৩৮ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যও উদ্ধার করেছে জেলা পুলিশ।

রোববার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত এ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ কন্ট্রোল রুম অপারেটর মো. ইলিয়াস নূরী জানান, জেলার পীরগাছায় জামায়াতের এক ও মিঠাপুকুরে জামায়াত-শিবিরের তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি।

গ্রেফতারকৃত এসব জামায়াত-শিবির কর্মীর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নাশকতা ও গাড়ি ভাঙচুরের অভিযোগ রয়েছে বলে জানান তিনি।

অন্যদিকে, জেলা পুলিশ একই সময়ে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রি, মাদক সেবন, জুয়া, ছিনতাই, চুরি, ডাকাতি, হত্যা ও খুনের মামলায় ৩৪ জনকে গ্রেফতার করেছে। এ সময় ৪০১ বোতল ফেনসিডিল ও ১৩৫ পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়