News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৬, ১৩ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৩, ১৯ জানুয়ারি ২০২০

রাজশাহীতে জামায়াতকর্মীর গুলিবিদ্ধ লাশ

রাজশাহীতে জামায়াতকর্মীর গুলিবিদ্ধ লাশ

রাজশাহী: মহানগরীর শাহ মখদুম এলাকায় শহিদুল ইসলাম নামের এক জামায়াতকর্মীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি নগরীর শাহ মখদুম থানার ভাড়ালীপাড়া এলাকায়।

সোমবার ভোরে শাহ মখদুম এলাকার আমচত্বর মাঠ থেকে লাশটি উদ্ধার করা হয়।

শাহ মখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে, শিবিরের প্রচার সম্পাদক রায়হানুল পারভেজের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, শনিবার রাত ২টার দিকে নওদাপাড়া এলাকার ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশ শহিদুলকে আটক করে। সোমবার ভোরে তার লাশ পাওয়া যায়।

পুলিশ জানায়, শহিদুল ইসলাম শিবিরের দুর্ধর্ষ ক্যাডার ছিলেন। শালবাগান এলাকায় পুলিশের অস্ত্র কেড়ে পুলিশের ওপর হামলা, শালবাগান বাজারে পুলিশের উপ-পরিদর্শক জাহাঙ্গীরের ওপর হামলার ঘটনায় সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। সম্প্রতি তিনি শিবির থেকে জামায়াতকর্মী হয়েছিলেন।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়