News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৪, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:০৭, ২৯ ফেব্রুয়ারি ২০২০

‘রেভারির বৈশাখী ফটো কনটেস্ট’ পুরস্কার বিতরণ

‘রেভারির বৈশাখী ফটো কনটেস্ট’ পুরস্কার বিতরণ


ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষে দেশের মোবাইল অ্যাপ্লিকেশন নির্মাতা প্রতিষ্ঠান ‘রেভারি ল্যাব মিমোসা’ আয়োজিত ফেসবুক ভিত্তিক প্রতিযোগিতা ‘বৈশাখি ফটো কনটেস্ট’ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

রোববার বেসিস সভাকক্ষে এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় লাইকের ভিত্তিকে বিজয়ী কিম পসিবল ও বিচারকদের বিচারে সুহা আহমেদ ফারহানা বিজয়ী নির্বাচিত হন এবং তাদের উপহার হিসেবে ফ্যাশন হাউজ বিবিয়ানার বৈশাখী শাড়ি উপহার দেওয়া হয়।

২য়, ৩য়, ৪র্থ ও ৫ম প্রতিযোগী বিজয়ী হিসেবে ওমেন্স ওয়ার্ল্ডের বিউটি কুপন পুরস্কার দেওয়া হয়। এছাড়া এ আয়োজনের ষষ্ঠ ও সপ্তম প্রতিযোগী ফ্লোর সিক্স রেস্টুরেন্টে সঙ্গীসহ ডিনারের সুযোগ ও পরবর্তী তিনজন উপহার হিসেবে অনলাইন শপ ইটস মি’র প্রিন্টেড কাপল টি-শার্ট দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) সভাপতি শামীম আহসান তার বক্তব্যে তথ্য প্রযুক্তির নানা মাধ্যমে দেশের ঐতিহ্যকে তুলে ধরতে ফটো কনটেস্ট, অ্যাপস কনটেস্ট কিংবা ভিডিও কনটেস্টের মতো বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের ওপর গুরুত্ব আরোপ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাসা ইন্টারন্যাশনাল স্পেস অ্যাপস প্রতিযোগিতার অন্যতম প্রতিষ্ঠাতা আলী লিওয়েলিন, দৈনিক ইত্তেফাকের পরিচালক ও প্রকাশক তারিন হোসেন, বিবিয়ানার স্বত্বাধিকারী ও ডিজাইনার লিপি খন্দকার।

গত ২৮ মার্চ থেকে শুরু হয়ে এ প্রতিযোগিতা শেষ হয় ৯ এপ্রিল।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়