খালেদাকে হাসিনার শুভেচ্ছা
ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কার্ড পাঠিয়ে নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার (২) এসএম খুরশিদ-উল-আলম রোববার বিকেল সোয়া পাঁচটার দিকে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা কার্ড পৌঁছে দেন।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, খালেদা জিয়ার কার্যালয়ের কর্মকর্তা জসিম উদ্দিন প্রামাণিক কার্ডটি গ্রহণ করেছেন।
আগামী মঙ্গলবার বাংলা নববর্ষ উপলক্ষে সারা দেশেই বর্ষবরণের প্রস্তুতি চলছে। বর্ষবরণকে সামনে রেখে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান।
নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








