News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৬, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

শীতলক্ষ্যায় ট্রলারডুবি, নিখোঁজ ১০

শীতলক্ষ্যায় ট্রলারডুবি, নিখোঁজ ১০

গাজীপুর: শীতলক্ষ্যা নদীতে বালুভর্তি ট্রলারের সঙ্গে ধাক্কা লেগে প্রায় অর্ধশত যাত্রীসহ একটি ট্রলার ডুবে গেছে।

রোববার বিকেল পৌনে ৪টার দিকে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মূলগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় এখন পর্যন্ত প্রায় ১০ যাত্রী নিখোঁজ রয়েছেন।

ট্রলারডুবির পর সাঁতরে পাড়ে ওঠা যাত্রীরা জানান, উপজেলার ভাদাত্তী এলাকা থেকে ট্রলারটি মূলগাঁওয়ে আসছিল। মূলগাঁওয়ের কাছাকাছি আসার পর বালুবোঝাই একটি কার্গোর ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।

জানা গেছে, ট্রলারডুবির পর ৩৬ জন আরোহী সাঁতরে তীরে উঠতে পেরেছেন। পুলিশ ও দমকল বাহিনীর সঙ্গে স্থানীয়রাও বাকিদের ‍উদ্ধারের চেষ্টা করছেন। এছাড়া ঢাকা থেকেও ডুবুরিদের একটি দল উদ্ধার কাজে অংশ নিতে রওনা হয়েছেন।

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়