News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৫:৫৮, ১২ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০১, ১৮ জানুয়ারি ২০২০

চাঁদপুরে গ্রেফতার ২৭

চাঁদপুরে গ্রেফতার ২৭

চাঁদপুর: বিশেষ অভিযানে চাঁদপুরে বিএনপি কর্মীসহ ২৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলা রয়েছে।

শনিবার রাত থেকে রোববার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

চাঁদপুরের পুলিশ সুপার মো. আমির জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, নাশকতা রোধে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়