News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪২, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০২, ১৮ জানুয়ারি ২০২০

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপার হতে গিয়ে চলন্ত বাসের ধাক্কায় আনাস (১৮) নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত আনাস যাত্রাবাড়ী ইউসেফ টেকনিক্যাল স্কুলের শিক্ষার্থী। তার পিতার নাম হাফেজ কাউসার।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে আনাস স্কুল শেষে যাত্রাবাড়ী সালাম মার্কেটের সামনে রাস্তা পার হতে গিয়ে একটি চলন্ত বাসের ধাক্কায় আহত হয়। পরে পথচারী ইমরান তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত আনাসের বাড়ি নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের আলিম নগর।

এ ঘটনায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্প ইনচার্জ সেন্টু চন্দ্র দাস আনাসকে উদ্ধারকারী ইমরানকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।

আনাসের লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।

নিউজবাংলাদেশ.কম/এএইচে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়