News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৮, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০২, ১৮ জানুয়ারি ২০২০

শাজাহান অসুস্থ

রাজুর নেতৃত্বে ৫ জল্লাদের প্যানেল

রাজুর নেতৃত্বে ৫ জল্লাদের প্যানেল

ঢাকা: একাত্তরে মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে কারা কর্তৃপক্ষ ৫ জন জল্লাদ নির্বাচন করেছে।

শনিবার রাতে কেন্দ্রীয় কারাগারের নির্ভরযোগ্য একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেন। সূত্র জানায়, এর আগে করা ১০ জন জল্লাদের প্যানেল থেকে কারা কর্তৃপক্ষ কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের জন্য ৫ জনের দলটিকে নির্বাচন করে।

কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের জন্য যে ৫ জন জল্লাদ নির্বাচিত হয়েছেন তারা হলেন- রাজু, রিপন, পল্টু, সাত্তার ও রনি।

এই জল্লাদ দলের নেতৃত্বে রয়েছেন- রাজু, যিনি যুদ্ধপরাধে দণ্ডিত জামায়াতের আরেক শীর্ষ নেতা কাদের মোল্লার ফাঁসি কার্যকরের সময় সহকারী জল্লাদের ভূমিকা পালন করেছিলেন। কাদের মোল্লার দণ্ড কার্যকরের সময় নেতৃত্ব দেয়া জল্লাদ শাজাহান বর্তমানে অসুস্থ থাকায় রাজু এ দায়িত্ব পেয়েছেন।

এর আগে কেন্দ্রীয় কারাগারে বিকেলেই পরিবারের ২৪ সদস্য শেষ বারের মতো দেখা করেছেন কামারুজ্জামানের সঙ্গে। কেন্দ্রীয় কারাগারের ৮নং কনডেম সেলে তারা দেখা করেন।

উল্লেখ্য, একাত্তরের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় কামারুজ্জামানকে ২০১৩ সালের ৯ মে ফাঁসির আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২। এরপর গত বছরের ৩ নভেম্বর কামারুজ্জামানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর দেওয়া ফাঁসির আদেশ বহাল রেখে সংক্ষিপ্ত আকারে চূড়ান্ত রায় দিয়েছিলেন আপিল বিভাগ। এরপর কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনায়ও (রিভিউ) ফাঁসি বহাল রাখেন আদালত।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়