মহেশখালীতে স্ত্রীসহ অস্ত্র কারিগর আটক
কক্সবাজার: মহেশখালীতে এক অস্ত্রের কারিগরকে আটক করেছে পুলিশ। একইসঙ্গে তার স্ত্রীকেও আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৪টি এলজি, ১টি লম্বা বন্দুক, ২৫ রাউন্ড কার্তুজ, গান পাউডার ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
আটককৃতরা হলেন- অস্ত্রের কারিগর বড় মহেশখালী ইউনিয়নের বড় কুলাল পাড়া গ্রামের মৃত উলা মিয়ার পুত্র মকবুল আহমদ ও তার স্ত্রী নাসিমা আকতার।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেন জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দুজনকে আটক ও বিভিন্ন মাদক উদ্ধার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/ওএস/এজে
নিউজবাংলাদেশ.কম








