মামলা আছে জামিনে নেই, এমন প্রার্থীরা যেকোনো মুহূর্তে গ্রেফতার
ঢাকা: সিটি নির্বাচনে অংশ নেয়া যে সব প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি আইনে মামলা রয়েছে, বা যারা মামলার এজাহারভুক্ত আসামি হয়েও জামিন ছাড়াই নির্বাচনে অংশ নিচ্ছেন- এমন প্রার্থীরা যে কোনো মুহূর্তে গ্রেফতার হতে পারেন বলে মন্তব্য করেছেন ডিবির যুগ্ম কমিশনার এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মুখপাত্র মনিরুল ইসলাম।
শনিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডের ডিএমপির গণমাধ্যম কার্যালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
মনিরুল ইসলাম বলেন, “সিটি নির্বাচনে (২০১৫) অংশ নেয়া মেয়র প্রার্থীদের মধ্যে ৭ জন মেয়র প্রার্থীর নামে ফৌজদারী মামলা রয়েছে। কাউন্সিলর প্রার্থীদের মধ্যেও মামলা রয়েছে অন্তত ২৫০ জন প্রার্থীর বিরুদ্ধে। এর মধ্যে কয়েকজন জামিনে থাকলেও অনেককেই জামিন ছাড়াই নির্বাচনী প্রচারণায় অংশ নিতে দেখা যাচ্ছে। যে কোনো মুহূর্তে তাদের গ্রেফতার করা হতে পারে।"
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








