News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:১৩, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩৪, ১৯ জানুয়ারি ২০২০

রামগতিতে আগুনে ৭০ দোকান পুড়ে ছাই

রামগতিতে আগুনে ৭০ দোকান পুড়ে ছাই

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতি উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র আলেকজান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৭০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ ২০ কোটি টাকারও বেশি বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছেন।

ফায়ার সার্ভিস কর্মীরা জানান, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে আলেকজান্ডার বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তদের ধারণা, বাজারের বিপ্লবকুরীর স্বর্ণকার দোকানের বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। তারা জানান, শুরুতেই স্বর্ণকারের দোকানগুলোতে দাউদাউ করে আগুন জলতে দেখে দ্রুত রামগতি ফায়ার সার্ভিস দলকে খবর দেয়া হয়। কিন্তু এরই মাঝে একে একে অন্তত ৭০টি দোকানে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু ফায়ার সার্ভিসের রামগতি,লক্ষ্মীপুর, বেগমগঞ্জ ও নোয়াখালীসহ চারটি ইউনিট দল আসার আগেই আগুনে দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। রাত একটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেন তারা।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছে সহায় সম্বল সহ সর্বস্ব হারিয়ে তারা এবার পথে বসার উপক্রম হয়েছে।

লক্ষ্মীপুর রামগতি ফায়ার সার্ভিসের ওয়ার হাউস অফিসার মাইন উদ্দিন জানান, চারটি ইউনিট একযোগে পাঁচ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নেয়। তবে আগুনে প্রায় ২০ কোটি টাকার ক্ষয়ক্ষতি হবে বলে তার ধারণা।

তিনি বলেন, “কমিটির মাধ্যমে সরকারিভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করলেই ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিকভাবে নির্ণয় সম্ভব হবে।”

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়