News Bangladesh

ব্যবসা-বাণিজ্য ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:২৫, ২৯ ডিসেম্বর ২০২৫
আপডেট: ০৯:২৫, ২৯ ডিসেম্বর ২০২৫

সোনার দামে নতুন রেকর্ড

সোনার দামে নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

দেশের বাজারে সোনার দাম নতুন রেকর্ডে পৌঁছেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ঘোষণা করেছে, ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৫৭৫ টাকা বাড়িয়ে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা নির্ধারণ করা হয়েছে। এটি দেশের ইতিহাসে সর্বোচ্চ মূল্য।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সোমবার (২৯ ডিসেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য বেড়ে যাওয়ায় সোনার দাম সমন্বয় করা হয়েছে।

নতুন দাম অনুযায়ী: দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ৯৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৭৩২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৫৬ হাজার ৫৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানিয়েছে, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫% ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬% যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে মোট ৯১ বার সোনার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে ৬৪ বার দাম বাড়ানো হয়েছে, আর কমানো হয়েছে ২৭ বার। ২০২৪ সালে দেশে মোট ৬২ বার দাম সমন্বয় করা হয়েছিল।

অপরদিকে, রুপার দাম বাজারে অপরিবর্তিত রয়েছে। দেশে ২২ ক্যারেটের এক ভরি রুপা বিক্রি হচ্ছে ৬ হাজার ৬৫ টাকায়। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ৭৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৪ হাজার ৯৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৭৩২ টাকায়।

আরও পড়ুন: ২৭ দিনে প্রবাসী আয় এলো ২৭৫ কোটি ডলার

চলতি বছর এখন পর্যন্ত রুপার দাম ১৩ বার সমন্বয় করা হয়েছে; এর মধ্যে ১০ বার বেড়েছে, ৩ বার কমেছে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়