News Bangladesh

তথ্য-প্রযুক্তি ডেস্ক || নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:৫০, ২৪ ডিসেম্বর ২০২৫

রমজান সামনে রেখে খেজুর আমদানি শুল্ক কমাল সরকার

রমজান সামনে রেখে খেজুর আমদানি শুল্ক কমাল সরকার

ফাইল ছবি

পবিত্র রমজান মাসকে সামনে রেখে সরকার খেজুর আমদানিতে আমদানি শুল্ক ৪০ শতাংশ কমিয়েছে, যা খেজুরের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখার ক্ষেত্রে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। 

বুধবার (২৪ ডিসেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)  এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, খেজুর আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। এই শুল্ক কমানো আগামী ৩১ মার্চ ২০২৬ পর্যন্ত প্রযোজ্য থাকবে।

এর পাশাপাশি, গত বাজেটে খেজুরসহ সব ধরনের ফল আমদানিতে প্রযোজ্য অগ্রিম আয়কর হার ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। গত বছর অগ্রিম আয়করে ৫০ শতাংশ ছাড় প্রদানের সুবিধাও চলতি বছর অব্যাহত থাকবে।

আরও পড়ুন: ভরিতে প্রায় ৪ হাজার টাকা বাড়ল সোনার দাম

জাতীয় রাজস্ব বোর্ড আশা করছে, এই শুল্ক ও করের হ্রাস খেজুরের বাজারে সরবরাহ বাড়াবে এবং দাম স্বাভাবিক রাখবে, যা সাধারণ ভোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে।

নিউজবাংলাদেশ.কম/এসবি

সর্বশেষ

পাঠকপ্রিয়